সম্পর্ক টিকিয়ে রাখার জাদুকরী উপায়, কলেজেই শুরু হচ্ছে দাম্পত্য পাঠের বিশেষ কোর্স! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
যত দিন যাচ্ছে দাম্পত্য সম্পর্কের আয়ু কমে সামান্য কারণেই বিচ্ছেদ বাড়ছে। এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় গোয়া কলেজ অফ হোম সায়েন্স আগামী ডিসেম্বরে একটি নতুন সার্টিফিকেট কোর্স চালু করতে চলেছে। বৈবাহিক সম্পর্কে মানিয়ে চলা ও বোঝাপড়ার এই পাঠ কলেজ পড়ুয়াদের ভবিষ্যৎ জীবন গঠনে সাহায্য করবে। বিশ্বজুড়ে বাড়তে থাকা বিবাহবিচ্ছেদের সংখ্যা এবং গোয়ার আদালতে গত চার বছরে তিন হাজারের বেশি বিচ্ছেদ মামলা রুজু হওয়ার প্রেক্ষাপটেই খোদ মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এই কোর্স চালুর ঘোষণা করেছেন।
অধ্যাপক নাদিশা কোয়েলহো জানান, ২০০৭ সাল থেকে এই কলেজে এই বিষয়ক পঠনপাঠন চললেও নতুন সার্টিফিকেট কোর্সটি বিচ্ছেদের বাড়বাড়ন্ত ঠেকাতে অত্যন্ত কার্যকর হবে। অল্পবয়সি যুগলদের মানসিক পরিপক্বতার অভাব ও তড়িঘড়ি বিচ্ছেদের সিদ্ধান্ত রোধ করতে বিয়ের আগের এই কাউন্সেলিং বিশেষ ভূমিকা নেবে। গোয়া সরকারের এই অভিনব পদক্ষেপে বিবাহিত জীবনের জটিলতা ও বিচ্ছেদ অনেকটাই কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।