কাশ্মীরে সেনার দুর্দান্ত অভিযান, খতম পহেলগাঁও হামলার মূল চক্রী ইয়াসির! – বর্তমান বাংলা

কাশ্মীরে সেনার দুর্দান্ত অভিযান, খতম পহেলগাঁও হামলার মূল চক্রী ইয়াসির! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

পহেলগাঁওয়ের নৃশংস হত্যাকাণ্ডের বদলা নিতে জম্মু ও কাশ্মীরে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বুদগাম জেলার ইউসমার্গের জঙ্গলঘেরা পাহাড়ি এলাকায় যৌথ অভিযানে নামে সেনার স্পেশাল ফোর্সেস এবং ৫৩ রাষ্ট্রীয় রাইফেলস। নিরাপত্তাবাহিনীকে দেখেই গুলি চালাতে শুরু করে সেখানে লুকিয়ে থাকা পাক মদতপুষ্ট লস্কর-ই-তইবার কুখ্যাত কমান্ডার ইয়াসির। পালটা জবাবে বাহিনীর প্রচণ্ড গুলিবর্ষণে পিছু হঠার জায়গা না পেয়ে অবশেষে ঘটনাস্থলেই নিকেশ হয় এই জঙ্গি।

উল্লেখ্য, বহুচর্চিত পহেলগাঁও হামলার মূলচক্রী সুলেমান মুসা গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিল এই ইয়াসির। যদিও বছরখানেক আগে সেই দল ছেড়ে সে পৃথকভাবে নিজস্ব জঙ্গি নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছিল। বহুদিন ধরেই ভারতীয় গোয়েন্দাদের নজর তালিকায় থাকা এই লস্কর কমান্ডারকে খতম করার মাধ্যমে সেনা এক বড় জয় হাসিল করল। বর্তমানে নিকেশ ইয়াসিরের সঙ্গে আর কার কার যোগাযোগ ছিল এবং তার নেটওয়ার্ক কোথায় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *