সাঁতার জানা সত্ত্বেও পুলে মৃত্যু! কলকাতার ক্লাবে কিশোরের মর্মান্তিক পরিণতিতে তীব্র চাঞ্চল্য – বর্তমান বাংলা

সাঁতার জানা সত্ত্বেও পুলে মৃত্যু! কলকাতার ক্লাবে কিশোরের মর্মান্তিক পরিণতিতে তীব্র চাঞ্চল্য – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

কলকাতা শহরের এক নামী সুইমিং ক্লাবে সাঁতার কাটতে নেমে ডুবে প্রাণ হারাল ১৬ বছর বয়সী এক কিশোর। মৃতের নাম সরিপ ঘোষ, সে শহরের একটি বিশিষ্ট স্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল। শুক্রবার ঢাকুরিয়ার ওই সুইমিং ক্লাবে নিয়ম মেনেই জলে নামে সরিপ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে পুলে তলিয়ে যেতে শুরু করে। প্রায় ১৫ মিনিট বিষয়টি কারোর নজরে না আসায় জলে ডুবেই মর্মান্তিক পরিণতি ঘটে তার। জল থেকে উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

দীর্ঘ সাত বছর ধরে নিয়মিত সাঁতার কাটা এক দক্ষ সাঁতারুর কীভাবে সুইমিং পুলে মৃত্যু হলো, তা নিয়ে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ পরিবার ক্লাব কর্তৃপক্ষের গাফিলতির দিকেই আঙুল তুলেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে এবং সঠিক কারণ অনুসন্ধানে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার আসল রহস্য উদঘাটনে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *