যাদবপুর কাণ্ডে মুখ্যমন্ত্রী দিলেন কড়া বার্তা, সবে তো মোছা শুরু হলো! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
সাম্প্রতিক সংঘর্ষ ও দেশবিরোধী দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। ক্যাম্পাসের দেওয়ালে কিষেণজি রেড স্যালুট ও কাশ্মীর মাঙ্গে আজাদির মতো স্লোগান লেখার অভিযোগ ওঠার পরই মুখ্যমন্ত্রী সাফাই অভিযানের নির্দেশ দেন। ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু হয় চুনকাম ও দেওয়াল মোছার কাজ। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই ধরনের স্লোগান দেশের স্বার্থের পরিপন্থী এবং তা অনেক আগেই মুছে ফেলা উচিত ছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্যাম্পাসে শৃঙ্খলা ফেরাতে ড্রোন ব্যবহার করা হবে এবং সমস্ত জঞ্জাল সাফ করা হবে।
পাশাপাশি, আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে এফআইআর এবং মিড ডে মিলের তহবিল সংক্রান্ত বিষয়েও কড়া অবস্থান স্পষ্ট করেন তিনি। পোর্টাল সংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়ে ইতিমধ্যেই তহবিলের অর্থ পাঠানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে, এবং আগামী দিনে আরও বড় পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত মিলেছে।