নিয়ম ভেঙে গোপন খেলা, সিভিক ও হোমগার্ডদের নিয়ে কড়া পদক্ষেপ প্রশাসনের! – বর্তমান বাংলা

নিয়ম ভেঙে গোপন খেলা, সিভিক ও হোমগার্ডদের নিয়ে কড়া পদক্ষেপ প্রশাসনের! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

পুলিশের বিভিন্ন সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ শাখায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এবার নতুন মোড় নিল। নিয়মবহর্ভূতভাবে ট্রাফিকের বাইরে গোয়েন্দা বিভাগ, কন্ট্রোল রুম এবং নবান্নের মতো দপ্তরে কর্মরত সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ডদের চিহ্নিত করে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আদালতের নির্দেশনা ও নির্ধারিত কাজের পরিধি লঙ্ঘন করে এই কর্মীদের থানার দৈনন্দিন কাজ থেকে শুরু করে গোপনীয় নথি ব্যবস্থাপনায় যুক্ত করার অভিযোগ উঠেছিল। পূর্ববর্তী সরকারের আমলের এই অনিয়ম খতিয়ে দেখতে রাজ্যজুড়ে তালিকা তৈরির কাজ শেষ হওয়ার পর শুরু হয়েছে বড় ধরনের রদবদল।

বর্তমান নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মীদের জেলাস্তরে আগের দায়িত্ব থেকে সরিয়ে পুনরায় ট্রাফিক গার্ড এবং নির্দিষ্ট আউটপোস্টে ফিরিয়ে আনার কাজ চলছে। কয়েকটি জেলায় এই পুনর্বিন্যাস ইতিমধ্যেই কার্যকর হয়েছে। মূলত চুক্তিভিত্তিক কর্মীদের নির্দিষ্ট সীমার মধ্যে রেখে পুলিশি ব্যবস্থার শৃঙ্খলা ফেরানোই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। অতীতে কিছু কর্মীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ ওঠায় প্রশাসনের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *