বৃষ্টির ভ্রূকুটি! কোন কোন জেলায় আজ লাল সতর্কতা জারি করল আবহাওয়া অফিস? – বর্তমান বাংলা

বৃষ্টির ভ্রূকুটি! কোন কোন জেলায় আজ লাল সতর্কতা জারি করল আবহাওয়া অফিস? – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

রাজ্যে ফের সক্রিয় হয়েছে শক্তিশালী নিম্নচাপ অঞ্চল, যার প্রভাবে আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের উত্তর ও পশ্চিমাংশে তৈরি হওয়া এই সিস্টেমের জেরে কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, যেখানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি হাওড়া, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। উত্তাল থাকতে পারে সমুদ্র, ফলে মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গভীর সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পং সহ পাহাড়ি অঞ্চলে মনোরম আবহাওয়া থাকলেও পর্যটকদের ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মধ্যেও ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় জনজীবন কিছুটা হলেও বিপর্যস্ত হতে পারে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে, যেখানে মাঝেমধ্যে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *