মোবাইলে নেটওয়ার্ক নেই, তবুও জরুরি বার্তা পাঠাবেন যেভাবে! – বর্তমান বাংলা

মোবাইলে নেটওয়ার্ক নেই, তবুও জরুরি বার্তা পাঠাবেন যেভাবে! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

দুর্যোগের দিনে যখন হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনটি নেটওয়ার্ক না থাকায় পুরোপুরি অকেজো হয়ে পড়ে, তখন ঠিক কীভাবে জরুরি বার্তা পাঠাবেন প্রিয়জনদের কাছে? আধুনিক যুগে এই জটিল সমস্যার অভিনব সমাধান ও বিকল্প যোগাযোগ ব্যবস্থার কার্যকারিতা হাতে-কলমে প্রদর্শন করল হ্যাম রেডিও। সম্প্রতি সোদপুর রেলওয়ে পার্কে আয়োজিত এক বিশেষ মকড্রিলের মাধ্যমে এই চিত্রটিই ফুটিয়ে তোলা হয়। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব এবং ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে বিভিন্ন রেডিও স্টেশনের কর্মী, ডিজাস্টার ম্যানেজমেন্টের আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে জরুরি পরিস্থিতিতে যোগাযোগের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। আয়োজকদের মতে, ভূমিকম্প বা বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের সময় ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক প্রায়শই বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই সংকটময় মুহূর্তে মোবাইল নেটওয়ার্কের ওপর সম্পূর্ণ নির্ভর না করে বিকল্প হিসেবে হ্যাম রেডিওর মাধ্যমে কীভাবে দ্রুত বার্তা আদান-প্রদান করা সম্ভব, তা মকড্রিলের মাধ্যমে দেখানো হয়। মূলত বিপর্যয় মোকাবিলায় যুব সমাজকে সচেতন ও প্রশিক্ষিত করে তোলা এবং উদ্ধারকার্যে এই বিকল্প যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বোঝাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *