মায়ের মৃত্যুর পর ফিরে পাওয়া জীবন, কোন মহাপুরুষের অলৌকিক ছোঁয়ায় বদলে গেল গোবিন্দার ভাগ্য! – বর্তমান বাংলা

মায়ের মৃত্যুর পর ফিরে পাওয়া জীবন, কোন মহাপুরুষের অলৌকিক ছোঁয়ায় বদলে গেল গোবিন্দার ভাগ্য! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দার জীবন একসময় চরম ট্র্যাজেডির মুখে পড়েছিল। ১৯৯৬ সালের ১৫ জুন তাঁর মা নির্মলা দেবীর প্রয়াণের পর মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন তিনি। মায়ের সঙ্গে তাঁর অত্যন্ত গভীর সম্পর্কের কারণে এই শোক তিনি মেনে নিতে পারেননি। গভীর অবসাদগ্রস্ত হয়ে অভিনেতা আত্মহত্যার সিদ্ধান্ত নেন এবং নর্মদা নদীর জলে নেমে পড়েন। মায়ের সান্নিধ্য পাওয়ার তীব্র আকূতিতে তিনি জীবনের সব আশা হারিয়ে ফেলেছিলেন।

ঠিক সেই মুহূর্তে নদীর ঘাট থেকে রাম কুন্ডল নামের এক স্থানীয় পুরোহিত তাঁকে চিনতে পেরে সজোরে ডেকে ওঠেন। সেই অচেনা ডাক এবং নিজের ছোট সন্তানদের কথা মনে পড়ায় তাঁর ঘোর কেটে যায়। এরপর জল থেকে তীরে ফিরে আসেন অভিনেতা। ১৫ দিনের মানসিক লড়াই শেষে তিনি জীবনকে নতুনভাবে দেখতে শেখেন। তাঁর উপলব্ধি অনুযায়ী, খ্যাতির চেয়ে মা ও পরিবারের দায়িত্ব পালনই তাঁর জীবনের শ্রেষ্ঠ অর্জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *