বিশ্বকাপের ফাইনালে কি থাকছেন ট্রাম্প? বাড়ছে রহস্য!

যুক্তরাষ্ট্রের মাটিতে চলমান ফুটবল বিশ্বকাপের অর্ধেক পথ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ম্যাচেই দেখা মেলেনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সাধারণত বড় ক্রীড়া ইভেন্টে আয়োজক দেশের রাষ্ট্রপ্রধানদের সরব উপস্থিতি দেখা গেলেও, ট্রাম্পের এই দীর্ঘ অনুপস্থিতি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। তবে ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালে ট্রাম্পের ট্রফি তুলে দেওয়ার কথা নিশ্চিত করেছে ফিফা।

প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মহলের দাবি, ব্যস্ত সময়সূচি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণেই তিনি ম্যাচগুলোতে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতে জনাকীর্ণ ইভেন্টে বিরূপ পরিস্থিতির শিকার হওয়ার অভিজ্ঞতা থেকে তিনি কিছুটা সতর্ক থাকতে পারেন। এদিকে, হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, প্রেসিডেন্ট নাটকীয়তা পছন্দ করেন, তাই ফাইনালের আগে যেকোনো ম্যাচেই তাঁর আকস্মিক উপস্থিতি দেখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *