আসানসোলের রাস্তায় তৃণমূল নেতাকে কোমরে দড়ি, বারাবনিতে তুলকালাম!

আসানসোল: তৃণমূল নেতা ও কয়লা মাফিয়াকে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানোর অভিযোগ

পশ্চিম বর্ধমানের বারাবনিতে আদালতের নির্দেশ অমান্য করে তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিংহ, তাঁর ভাই বিশ্বজিৎ সিংহ এবং কয়লা মাফিয়া আকবর আলমকে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্য রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। শুক্রবার মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে গ্রেপ্তার করার পর শনিবার ধৃতদের বারাবনি থানা এলাকার বিভিন্ন রাস্তায় পুলিশের কড়া পাহারায় ঘোরানো হয়। ভোট-পরবর্তী হিংসা ও রাজনৈতিক সন্ত্রাসের ঘটনায় তিনজনকে মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে।

অভিযুক্তদের প্রকাশ্যে দড়ি বাঁধা অবস্থায় রাস্তায় বের করা হলে স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মীদের মধ্যে তীব্র জনরোষ দেখা দেয়। এ সময় উপস্থিত জনতা অভিযুক্তদের উদ্দেশ্য করে ‘চোর’ স্লোগান দেন। অতীতে ধৃতদের রাস্তায় ঘোরানো নিয়ে আদালতের কঠোর নির্দেশ থাকলেও, বারাবনিতে এই ঘটনা ফের বিতর্কের জন্ম দিয়েছে। আপাতত আদালত ধৃতদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *