২০২৭-এ ফের ভারতে ট্রাম্প, মোদির প্রশংসায় পঞ্চমুখ মার্কিন বিদেশসচিব!
২০২৭ সালের শুরুতে ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
হোয়াইট হাউসের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ভারত সফরের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও শনিবার এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে, ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতের মাটিতে পা রাখতে পারেন ট্রাম্প। এই সফরকে কেন্দ্র করে কূটনৈতিক স্তরে এখন থেকেই সাজ সাজ রব পড়ে গিয়েছে।
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে রুবিও জানান, আন্তর্জাতিক মঞ্চে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের পেছনে মোদির নেতৃত্বই মূল চালিকাশক্তি। তিনি আরও জানান, ট্রাম্পের এই সফরের প্রস্তুতি ও সূচি চূড়ান্ত করতে চলতি বছরের শেষ নাগাদ তিনি নিজেও ভারত সফরে আসতে পারেন। এছাড়া আগামী দিনে ‘কোয়াড’ (QUAD) গোষ্ঠীর বৈঠকের পরবর্তী রূপরেখা তৈরির কাজও দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন বিদেশসচিব। উল্লেখ্য, ২০২০ সালে প্রথম দফার প্রেসিডেন্ট হিসেবে ভারতে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প।