ইরানের তেলে বিপুল ছাড়, তবুও কেন মুখ ফেরালো ভারত? ফাঁস হলো আসল কারণ!

আন্তর্জাতিক বাজারে বাজারমূল্যের চেয়ে ব্যারেল প্রতি ৩ থেকে ৪ ডলার কমে অপরিশোধিত তেল বিক্রির প্রস্তাব দিয়েছে ইরান। আমেরিকা ও ইরানের মধ্যকার উত্তজনা কিছুটা হ্রাস পাওয়ায় ওয়াশিংটন তেল রফতানির ওপর থেকে ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করেছে, যার সুযোগ নিয়ে ইরান ও বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী ভারতীয় শোধনাগারগুলোকে এই সস্তা তেলের প্রস্তাব দিচ্ছে। তবে জ্বালানি তেলের দাম কমার সুযোগ থাকা সত্ত্বেও আপাতত ইরান থেকে তেল আমদানির বিষয়ে আগ্রহী নয় ভারত।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ‘কেপলার’-এর প্রতিবেদন অনুযায়ী, মূলত দীর্ঘমেয়াদী চুক্তি এবং পর্যাপ্ত মজুত থাকায় ভারত বর্তমানে নতুন করে তেল কেনার সিদ্ধান্ত থেকে বিরত থাকছে। ভারত ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তেলের দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তি সম্পন্ন করেছে এবং বর্তমানে তাদের জ্বালানি ভাণ্ডারে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে হঠাৎ সস্তায় তেল কেনার চেয়ে দীর্ঘমেয়াদী সরবরাহ নিশ্চিত করাকেই ভারত বর্তমান পরিস্থিতিতে বেশি গুরুত্ব দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *