১৯৪ বছরের কচ্ছপের সঙ্গে মোদি, নজিরবিহীন ভারত-সেশেলস কূটনীতিতে অবাক বিশ্ব!

ভারত মহাসাগরের কৌশলগত দ্বীপরাষ্ট্র সেশেলসের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র জোরদার করতে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটিই প্রথম সেশেলস সফর। সফরের শুরুতে তিনি দেশটির জাতীয় বোটানিক্যাল গার্ডেনে ১৯৪ বছর বয়সী বিশ্বের দীর্ঘজীবী কচ্ছপ ‘জোনাথন’-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎকে দুই দেশের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণের যৌথ প্রতিশ্রুতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী সেখানে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন।

সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছে ভারত। এই আয়োজনে ভারতের বিশেষ সামরিক দল ও নৌসেনার দুটি যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে, যা দুই দেশের গভীর সামরিক ও কৌশলগত বিশ্বাসের প্রতিফলন। সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা, সামুদ্রিক বাণিজ্য রক্ষা এবং পারস্পরিক অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধিই এই সফরের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *