মেট্রোর ভাড়া দিতেন প্রাক্তন প্রেমিকা! খ্যাতি পেতেই ভোলবদল গৌরব তপাদারের?
‘প্রেতকথা’ খ্যাত ইউটিউবার গৌরব তপাদারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দানা বেঁধেছে নতুন বিতর্ক। সম্প্রতি তাঁর অভদ্র ও অনুপযুক্ত চ্যাট স্ক্রিনশট ফাঁস হওয়ার পর বিষয়টি নিয়ে জনমত বিভক্ত হয়ে পড়েছে। এর মধ্যেই গৌরবের পুরোনো বন্ধুদের একাংশ তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। বন্ধুদের দাবি, বর্তমান খ্যাতির আগে আর্থিক সংকটের সময় গৌরব তাঁর তৎকালীন প্রেমিকা অন্তরা দের ওপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন। অভিযোগ রয়েছে, পরিচিতি পাওয়ার পর গৌরব সেই স্মৃতি ভুলে অন্তরার সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং তাঁর সাথে বেইমানি করেছেন।
ফাঁস হওয়া চ্যাট স্ক্রিনশট অনুযায়ী, প্রিয়াঙ্কা তপাদারের সঙ্গে বিয়ের দুই বছর পরও গৌরব তাঁর প্রাক্তন প্রেমিকাকে আপত্তিকর প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে গৌরব এটিকে ‘মদ্যপ অবস্থায় করা ভুল’ বলে দাবি করলেও নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তীব্র সমালোচনার মুখে গৌরব তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে লাইভে এসে জানিয়েছেন, এই পরিস্থিতিতে তাঁদের পারিবারিক শান্তি বিঘ্নিত হচ্ছে এবং তাঁরা আর কোনো বিতর্কে জড়াতে চান না। তবে বন্ধুদের এই নতুন দাবির ফলে গৌরবের পেশাদার ভাবমূর্তি ও জনপ্রিয়তা বড় ধরনের সংকটের মুখে পড়েছে।