তিন দিন বন্ধ ইপিএফও পোর্টাল, ভোগান্তি এড়াতে এখনই জেনে নিন জরুরি খবর!

সিস্টেম আপগ্রেডেশনের কাজের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) তাদের মেম্বার পোর্টালের অনলাইন পরিষেবাগুলো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৬ জুন রাত ১২টা থেকে ২৮ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই পরিষেবাগুলো বন্ধ থাকবে। মূলত ডেটাবেস একত্রীকরণ এবং সফটওয়্যার আপগ্রেডের মাধ্যমে পোর্টালের কার্যক্ষমতা ও গতি বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংস্থাটির আশা, আগামী ২৯ জুন রাত ১২টা থেকে সমস্ত পরিষেবা পুনরায় সচল হবে।

এই তিন দিন গ্রাহকেরা নতুন কোনো ক্লেইম বা প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার আবেদন জমা দিতে পারবেন না এবং পিএফ স্থানান্তরসহ দাবি-সম্পর্কিত অন্যান্য অনলাইন পরিষেবাও স্থগিত থাকবে। তবে আপগ্রেডেশনের আগে যেসব ক্লেইম ইতিমধ্যে জমা পড়েছে, সেগুলো বাতিল করা হবে না, যদিও সেগুলোর নিষ্পত্তিতে বাড়তি সময় লাগতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে ইপিএফও গ্রাহকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে এবং জরুরি সহায়তার জন্য ১৪৪৭০ নম্বরে যোগাযোগ করতে বলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *