দিদির গড়ে দাদার দাপট, ভবানীপুরে বড় ঘোষণা শুভেন্দুর!

ভবানীপুরে দলীয় কার্যালয় উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা: ভোটের প্রচারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, শুক্রবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীর দিনে ভবানীপুরে নিজের দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে ভবানীপুর এলাকায় নিজের রাজনৈতিক অবস্থান আরও সুসংহত করলেন তিনি। কার্যালয়টি উদ্বোধন করে মুখ্যমন্ত্রী কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে জানান, ভবানীপুরবাসীর যেকোনো প্রশাসনিক কাজ ও পরিষেবার জন্য এই কেন্দ্রটি ২৪ ঘণ্টাই খোলা থাকবে।

দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র রাজনৈতিক এলাকা হিসেবে পরিচিত ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ২৬-এর বিধানসভা নির্বাচনে জয়ী হন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৪ মে নির্বাচনের ফলাফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর ভবানীপুরের যাবতীয় দায়িত্ব এখন শুভেন্দু অধিকারীর কাঁধে। ভোটের সময় করা প্রতিশ্রুতি অনুযায়ী, এলাকার মানুষের সেবায় নিজের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ এখন রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *