বঙ্কিমচন্দ্রের জন্মবার্ষিকীতে জেহাদিদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর!

কলকাতা: ‘লাভ জেহাদ’ ও ‘ল্যান্ড জেহাদ’-এর মাধ্যমে বাংলাকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, অনুপ্রবেশ রুখতে তার সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, যার আওতায় বিএসএফ-এর হাতে জমি হস্তান্তর, অনুপ্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে রাখা এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, ল্যান্ড ও লাভ জেহাদের বিরুদ্ধে আগামী দিনে কঠোর আইন আনার ঘোষণাও দিয়েছেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে ‘বন্দেমাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, যারা জাতীয় সংগীত বা বন্দেমাতরম গাওয়ার সময় ঠোঁট নাড়ান না, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, দেশবিরোধী কোনো কাজকে এই মাটিতে বরদাস্ত করা হবে না এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘এক দেশ, এক বিধান, এক নিশান’ স্লোগানই আগামী দিনে বাংলার পথচলার পাথেয় হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *