পুরোনো দিনের স্মৃতিতে ভাসতে মালদার এই মেলা আজই ঘুরে আসুন!
June 26, 2026
মালদা জেলা পরিষদের গেস্ট হাউস ‘বিনয় সরকার অতিথি আবাস’-এ শুরু হয়েছে তিন দিনব্যাপী এক অনন্য প্রদর্শনী ও কর্মশালা। আধুনিক প্রযুক্তির ভিড়ে হারিয়ে যাওয়া একসময়ের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ঐতিহ্যের নিদর্শনগুলোকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। শুক্রবার থেকে এই প্রদর্শনী শুরু হয়েছে, যা আগামী তিন দিন পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে দেশ-বিদেশের প্রাচীন মুদ্রা ও কাগজের নোট, পুরনো দিনের টেলিগ্রাফ যন্ত্র, হাতে ঘোরানো টেলিফোন, ঐতিহাসিক ডাকটিকিট এবং পোস্টাল স্ট্যাম্পসহ বিভিন্ন দুর্লভ সামগ্রী স্থান পেয়েছে। বারলো গার্লস হাই স্কুলের বিপরীতে অবস্থিত এই প্রদর্শনীস্থলটি মালদা টাউন স্টেশন থেকে প্রায় ৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত। স্টেশন থেকে টোটো, রিকশা বা ছোট গাড়িতে করে অতি সহজেই দর্শনার্থীরা সেখানে পৌঁছাতে পারবেন।