সুশান্তকে হারানো সেই ট্রমা, মুখ খুললেন রিয়া!

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরবর্তী সময়ে তীব্র মানসিক সংকটের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সেই কঠিন সময়ের ক্ষত এখনো শুকায়নি বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে মানসিক ধকল সামলাতে গিয়ে তিনি যে বিপর্যয়ের মধ্য দিয়ে গেছেন, তা আজও তার ওপর গভীর প্রভাব ফেলে রেখেছে।

রিয়া চক্রবর্তীর ভাষ্যমতে, এই মানসিক ট্রমার প্রভাব কেবল মনের ওপর সীমাবদ্ধ থাকেনি, বরং শরীরের ওপরও তার গভীর রেখাপাত ঘটেছে। এমন পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসা অসম্ভব উল্লেখ করে তিনি বলেন, ক্ষত সারিয়ে তোলার জন্য যে সময় প্রয়োজন, তা অনেক ক্ষেত্রেই প্রত্যাশাতীত। থেরাপির সাহায্য নিয়েও পরিস্থিতির সঙ্গে লড়াই করা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল বলে জানিয়েছেন অভিনেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *