বেঙ্গল কেমিক্যালসের পুকুরে ফের লাশ, আতঙ্কে কাঁপছে হৃদয়পুর!

উত্তর ২৪ পরগনার হৃদয়পুরে বেঙ্গল কেমিক্যালসের পুকুর থেকে শুক্রবার এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার দুপুরে স্থানীয় বাসিন্দারা পুকুরে দেহটি ভাসতে দেখে বেঙ্গল কেমিক্যালসের সেক্রেটারিকে খবর দেন। এরপর বারাসাত থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর বলে জানা গেছে, তবে এখনো পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি।

এই পুকুর থেকে দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই একই পুকুর থেকে দেহাংশ ভর্তি বস্তা উদ্ধারের ঘটনা ঘটেছিল, যা নিয়ে এখনো তদন্ত চলছে। জনবহুল এই এলাকায় বারবার এ ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *