ছুটির দিনেও নবান্নে কাজ, সরকারি কর্মীদের জন্য এল কড়া নির্দেশ!

কলকাতায় জরুরি প্রশাসনিক কাজের সুবিধার্থে ছুটির দিনেও খোলা থাকবে দপ্তর

জরুরি প্রশাসনিক কাজকর্ম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেই লক্ষ্যে শনি, রবিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনেও নির্দিষ্ট সংখ্যক কর্মী নিয়ে দপ্তর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের ‘পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস’ (P&AR) দপ্তরের পক্ষ থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবের অনুমতিতে জারি করা এই নতুন নিয়ম আজ থেকেই কার্যকর করা হয়েছে।

নতুন এই নির্দেশিকা অনুযায়ী, দপ্তরের প্রতিটি সেলকে ছুটির দিনে উপস্থিতির জন্য একটি বিশেষ রোস্টার তৈরি করতে হবে এবং সেখানে ‘স্কেলিটন স্টাফ’ বা ন্যূনতম সংখ্যক কর্মীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ছুটির দিনগুলোতে উচ্চপদস্থ আধিকারিকরা প্রশাসনিক দায়িত্ব সামলানোর সময় প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা পাওয়ার লক্ষে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, ছুটির দিনে দপ্তর খোলা থাকলে জরুরি ফাইলপত্র আটকে থাকার সমস্যা কমবে এবং সরকারি প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *