বিয়ের আগেই হবু স্বামীকে পাহাড় থেকে ধাক্কা, ১৭ কোটির খুনের ছক প্রকাশ্যে!
June 26, 2026
মহারাষ্ট্রের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুটের আড়ালে বাগদত্তা কেতন আগরওয়ালকে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী নভেম্বরে রাজকীয় বিয়ের পরিকল্পনা থাকলেও, তার আগেই সিয়া গোয়েল ও তার প্রেমিক চেতন মিলে কেতনকে পাহাড়ের খাদে ধাক্কা দিয়ে হত্যা করেছে বলে পুলিশি তদন্তে উঠে এসেছে। এই হত্যাকাণ্ডের ঘটনার পর অভিযুক্তরা অপরাধের কথা স্বীকার করেছে।
পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে, কেতনকে হত্যার এটি ছিল তৃতীয় প্রচেষ্টা। এর আগে দুবার ব্যর্থ হওয়ার পর ১৮ জুন সিয়া পুনরায় কেতনকে দুর্গে নিয়ে যায় এবং পূর্বপরিকল্পনা অনুযায়ী সিয়ার ইশারা পেয়ে চেতন তাকে খাদে ধাক্কা দেয়। জানা গেছে, ১৭ কোটি টাকা খরচ করে কেতনের সঙ্গে সিয়ার বিয়ের আয়োজন করা হলেও, আদতে প্রেমিক চেতনের সাথে একান্তে সময় কাটানোর লক্ষ্যেই এই পরিকল্পিত হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে।