ভিজবে কলকাতা! ফের ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির চরম সতর্কতা।
কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মৌসুমী বায়ুর সক্রিয়তায় বৃহস্পতিবার রাতের পর শুক্রবার সকালেও আকাশ মেঘলা রয়েছে। কলকাতার পাশাপাশি মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, মালদহ এবং দুই দিনাজপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে, যেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। লাগাতার এই বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার প্রবল ঝুঁকি তৈরি হয়েছে।