জুলাইয়ে খুশির জোয়ার, ডিএ-র পাশাপাশি মিলল ২ দিনের বাড়তি ছুটি!

জুলাই মাসে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর: ডিএ বৃদ্ধি ও দুই দিনের ছুটি

জুলাই মাসে রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি এবং দুই দিনের বিশেষ ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সরকারি কর্মচারীদের ডিএ ১৮ শতাংশ থেকে ২০ শতাংশ বাড়িয়ে মোট ৩৮ শতাংশ করার ঘোষণা করেছেন। দীর্ঘদিনের প্রতীক্ষিত ডিএ সমস্যা মিটে যাওয়ায় সরকারি কর্মীদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

ডিএ বৃদ্ধির পাশাপাশি জুলাই মাসে দুই দিনের সরকারি ছুটির ঘোষণাও দিয়েছে রাজ্যের অর্থ দপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১লা জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী এবং ‘চিকিৎসক দিবস’ উপলক্ষে দুপুর ২টোর পর থেকে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে ছুটি থাকবে। এছাড়া ৬ জুলাই ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিনটি রাজ্য সরকার গুরুত্বের সঙ্গে পালন করার পরিকল্পনা নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *