আদালতে আইনজীবীদের গরহাজিরা, নিয়োগ প্রক্রিয়া নিয়ে কড়া প্রশ্ন বিচারপতি ঘোষের!

আদালতে সরকারি প্যানেলভুক্ত আইনজীবীদের ধারাবাহিক অনুপস্থিতি এবং মামলা নিষ্পত্তিতে চরম উদাসীনতার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলার শুনানিতে আইনজীবীদের এই অপেশাদার আচরণের জেরে আদালতের কাজে দীর্ঘসূত্রতা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিচারপতি সরাসরি রাজ্যের আইনজীবী নিয়োগ প্যানেলের মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন।

আদালত সূত্রে জানা গেছে, রাজ্যের নিয়োগ করা বেশ কয়েকজন আইনজীবী নিয়মিত শুনানিতে অনুপস্থিত থাকছেন এবং তলব করা সত্ত্বেও মামলার দ্রুত নিষ্পত্তিতে কোনো আগ্রহ দেখাচ্ছেন না। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট আইনজীবীরা বর্তমানে কোথায় রয়েছেন, সে সম্পর্কে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরও কোনো তথ্য দিতে পারেননি। এই গাফিলতির প্রেক্ষিতে বিচারপতি রাজ্যের লিগ্যাল রিমেমব্র্যান্সারকে তলব করে দ্রুত আইনি সহায়তাকারী নিয়োগের যোগ্যতার মাপকাঠি ও নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *