তারাতলা বিপর্যয়ের শিক্ষা! রাজ্যে তৈরি হচ্ছে বিশেষ উদ্ধারকারী বাহিনী, শিক্ষকদের জন্য বড় ঘোষণা
বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী গঠন ও শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের
কলকাতা: তারাতলার গোডাউন ধসের ঘটনার পর বিপর্যয় মোকাবিলায় দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে ২০০ জনের একটি বিশেষ বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় এই ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রস্তাবিত এই বিশেষ টাস্ক ফোর্সের মধ্যে ২০০ জনের মূল বাহিনীর পাশাপাশি পাহাড়ের জন্য ৫০ জন, সুন্দরবনের জন্য ৫০ জন এবং রাজ্যের অন্যান্য অঞ্চলের জন্য ১০০ জনের আলাদা দল মোতায়েন করা হবে। এই বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হবে।
একইসঙ্গে বিধানসভায় কলেজ শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি স্টেট এইডেড কলেজ শিক্ষক এবং ভোকেশনাল শিক্ষকদের মাসিক বেতন ২ হাজার টাকা করে বৃদ্ধির ঘোষণা করেছেন। এছাড়া, যেসব শিক্ষকের বেতন এবার বাড়ানো সম্ভব হয়নি, তাঁদের দাবিগুলো অন্যায্য নয় বলে উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, আগামী মার্চ মাসে সরকার এই বিষয়গুলোতেও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।