আর জি কর মামলায় সিআইডি তদন্তের আর্জি, সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ হাই কোর্ট!

আর জি কর হাসপাতালের ঘটনার তদন্তে দীর্ঘসূত্রতা ও গা-ছাড়া মনোভাবের জন্য কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চার্জশিট জমা দেওয়ার পরও এক বছর সাত মাস পেরিয়ে গেলেও তদন্তের আশানুরূপ অগ্রগতি না হওয়ায় আদালতের চরম অসন্তোষের মুখে পড়তে হয়েছে সংস্থাকে। তদন্ত প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও অপরাধীদের আড়াল করার চেষ্টার অভিযোগ তুলে নির্যাতিতার পরিবার এবার রাজ্য পুলিশের সিআইডি দ্বারা তদন্তের আর্জি জানিয়েছে।

আদালতের নির্দেশে সিবিআই নতুন করে তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিআইটি) গঠন করেছে, যেখানে পুরনো দলের কোনো আধিকারিক থাকতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ সতর্ক করে জানিয়েছে, তদন্তে ব্যর্থ হলে সিবিআইয়ের হাত থেকে মামলাটি সরিয়ে নেওয়া হবে। নতুন এই সিটকে তদন্ত শেষ করার জন্য কিছুটা সময় বরাদ্দ করা হয়েছে এবং মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৬ আগস্ট ধার্য করেছে হাইকোর্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *