মার্কিন ত্রাণ এবার আল কায়েদার পকেটে! এলন মাস্কের বিস্ফোরক পর্দাফাঁস
আমেরিকার পাঠানো ত্রাণ সহায়তার অর্থ আল-কায়দা ও অন্যান্য জঙ্গি সংগঠনের হাতে পৌঁছাচ্ছে বলে বিস্ফোরক দাবি করেছেন টেসলা কর্তা এলন মাস্ক। মার্কিন ত্রাণ সংস্থার একটি প্রতিবেদনের বরাতে তিনি জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সাধারণ মানুষের জন্য বরাদ্দ মানবিক সাহায্যের একটি বড় অংশ দুর্নীতির মাধ্যমে সরাসরি জঙ্গিদের পকেটে ঢুকছে। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর মার্কিন ত্রাণ ব্যবস্থাপনা ও এর নজরদারি নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ার একটি বেসরকারি সংস্থার কর্মী মাহমুদ আল হাফিয়ান ভুয়া নথি তৈরি করে ত্রাণের খাদ্যসামগ্রী কালোবাজারে বিক্রি করতেন। এভাবে প্রায় ৯ মিলিয়ন ডলার সমমূল্যের ত্রাণ আল-কায়দা ঘনিষ্ঠ জঙ্গি গোষ্ঠী ‘আল নুসরা’-র তহবিলে স্থানান্তর করা হয়েছে। যদিও মার্কিন ত্রাণ সংস্থা সরাসরি কোনো জঙ্গি সংগঠনকে সহায়তা করে না, তবে স্থানীয় পর্যায়ে নজরদারির অভাব ও দুর্নীতির কারণে এই ফান্ডের অপব্যবহার হচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে মার্কিন করদাতাদের অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা কঠোরভাবে যাচাই করার দাবি জানিয়েছেন মাস্ক।