তারাতলায় ভয়াবহ বিপর্যয়: মৃত্যু ১১, ধ্বংসস্তূপে আটকে বহু শ্রমিক!

তারাতলায় গুদাম ধসে মৃত বেড়ে ১১, প্রতিকূল আবহাওয়ায় ব্যাহত উদ্ধারকাজ

কলকাতা তারাতলায় ভয়াবহ গুদাম ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন শ্রমিক আটকে থাকার আশঙ্কা রয়েছে। ঘটনার প্রায় ১৮ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে এক ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই হাসপাতালে ১৯ জন আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। সরকারিভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঘটনাস্থলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং ভারতীয় সেনা উদ্ধারকাজ চালালেও প্রতিকূল আবহাওয়া বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে ক্রেনসহ অন্যান্য ভারী যন্ত্রপাতির ব্যবহার বন্ধ রাখতে হয়েছে উদ্ধারকারীদের। এর আগে তীব্র দাবদাহের কারণেও উদ্ধারকাজ ব্যাহত হয়েছিল। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। উদ্ধার হওয়া ব্যক্তিদের জন্য ঘটনাস্থলের পাশেই একটি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প খোলা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে উদ্ধারকাজ পুরোদমে শুরু হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *