‘আর কখনও ফিরব না!’ ১৫ বছরের ‘দিদি নং ১’ থেকে রাতারাতি বাদ পড়ে বিস্ফোরক রচনা
দীর্ঘ ১৫ বছরের পথচলার পর জনপ্রিয় টেলিভিশন শো ‘দিদি নং ১’-এর সঞ্চালকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো অভিনেত্রী ও তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে। আগামী ২৯ জুন থেকে শো-টির নতুন ফরম্যাট শুরু হবে এবং এতে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। চ্যানেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়।
চ্যানেল ও প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তুলে রচনা জানান, তাঁকে মাত্র দু’দিনের নোটিশে এই শো থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৫ বছরের এই সুদীর্ঘ সম্পর্কের ক্ষেত্রে এমন আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী জানিয়েছেন, তিনি আর কোনোদিনও এই মঞ্চে ফিরবেন না। রচনার দাবি, এই পরিবর্তনের নেপথ্যে কোনো রাজনৈতিক সমীকরণ থাকা অসম্ভব নয়। তবে ব্যক্তিগত ক্ষোভ ও সেটের কর্মীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের পাশাপাশি পেশাদারিত্ব বজায় রেখে তিনি শো-টির আগামী সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন।