বোনকেও কঙ্কাল হতে হলো! টাকা তুলতে কাঁধে করে ব্যাঙ্কে, সাসপেন্ড ম্যানেজার

মৃত বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে অসহযোগিতা ও চরম হয়রানির ঘটনার প্রায় দু’মাস পর ওড়িশা গ্রামীণ ব্যাঙ্কের মালিপোসি শাখার ম্যানেজারকে সাসপেন্ড করল প্রশাসন। ওড়িশার কেওনঝড়ের দিয়ানালি গ্রামের বাসিন্দা জিতু মুণ্ডার মৃত বোনের অ্যাকাউন্টে জমা ১৯,৩০০ টাকা তোলার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁর কাছে জীবিত গ্রাহকের উপস্থিতি ও নথিপত্র দাবি করেছিল। এর জেরে চরম হয়রানির শিকার হয়ে ওই ব্যক্তি বোনের কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে ব্যাঙ্কে হাজির হয়েছিলেন, যা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে।

ঘটনার তদন্তে ব্যাঙ্কের গাফিলতির প্রমাণ মেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে অভিযুক্ত ম্যানেজারকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া, ভবিষ্যতে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের সঙ্গে মানবিক আচরণ করার জন্য দেশের ২৮টি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ককে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক থেকে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। ঘটনার পর ব্যাঙ্ক কর্তৃপক্ষ কঙ্কাল আনার কথা অস্বীকার করে জিতু মুণ্ডার বিরুদ্ধে নেশাগ্রস্ত থাকার অভিযোগ তুললেও, তদন্তে ব্যাঙ্কের চূড়ান্ত গাফিলতিই সামনে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *