সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের ফাঁদ, গুরগাঁওয়ে বাঙালি তরুণীকে ধর্ষণ করে কীভাবে ছাড়া পেল অভিযুক্ত?

সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের সূত্র ধরে গুরগাঁওয়ের সেক্টর ৬৭-র একটি হোটেলে নিয়ে মাদক খাইয়ে এক বাঙালি তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১৪ ফেব্রুয়ারি ঘটা এই ঘটনার পর অভিযুক্ত ওই তরুণীকে অকথ্য গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। নির্যাতিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে গুরগাঁওয়ের সেক্টর ৬৫ থানা ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছিল।

তবে অভিযুক্তের কাকা প্রভাবশালী হওয়ায় সে দ্রুত জামিন পেয়ে মুক্তি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। জামিনে মুক্তি পাওয়ার পর অভিযুক্ত পুনরায় নির্যাতিতাকে লাগাতার হুমকি দিচ্ছে এবং ঘটনার প্রমাণ লোপাটের চেষ্টা করছে বলে তরুণী দাবি করেছেন। জীবনের নিরাপত্তার খাতিরে এবং ন্যায়বিচারের দাবিতে নির্যাতিতা পুনরায় থানায় নতুন করে অভিযোগ দায়ের করেছেন। প্রভাবশালী মহলের চাপে এই ঘটনায় সুবিচার পাওয়া নিয়ে এখন চরম উদ্বেগ ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন ওই তরুণী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *