রাম মন্দিরের অনুদানে ৩,৫০০ কোটির গরমিল! প্রকাশ্যে বিস্ফোরক অডিট রিপোর্ট

অযোধ্যার রাম মন্দির নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ ট্রাস্টের বিরুদ্ধে প্রায় ৩,৫০০ কোটি টাকার অনুদানের হিসাবে বড় ধরনের গরমিলের অভিযোগ উঠেছে। মন্দির প্রতিষ্ঠার পর থেকে প্রাপ্ত সোনা, হিরে ও নগদ অর্থের হিসেবে এই আর্থিক অনিয়ম প্রকাশ্যে আসার পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত এই ট্রাস্টের আর্থিক ব্যবস্থাপনাকে ওই সময় একটি বেসরকারি অডিট সংস্থা ‘অত্যন্ত অপেশাদার’ ও ‘ত্রুটিপূর্ণ’ বলে চিহ্নিত করেছিল।

ওই অডিট রিপোর্টে ট্রাস্টের বিরুদ্ধে নগদ অনুদান ও গয়নার কোনো পদ্ধতিগত রেকর্ড বা স্টক রেজিস্টার না রাখা, তথ্যের পুনর্যাচাইয়ের অভাব এবং ডেটা সুরক্ষার কোনো ব্যবস্থা না থাকার মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছিল। অডিট সংস্থাটি স্বচ্ছতা বজায় রাখতে সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) তৈরির সুপারিশ করলেও গত ছয় বছরে ট্রাস্ট কর্তৃপক্ষ তা কার্যকর করেনি বলে অভিযোগ। এই আর্থিক কেলেঙ্কারির তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT) ইতিমধ্যে উত্তরপ্রদেশ সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে, যার ফলে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *