আমতা বিস্ফোরণকাণ্ডে এনআইএ-র জালে আরও দুই মূল অভিযুক্ত!

হাওড়ার আমতায় ২০২২ সালের বোমা বিস্ফোরণকাণ্ডে আরও দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। গ্রেপ্তারকৃতদের নাম আসফার মিদ্যা এবং এন্তাজুল মিদ্যা। এদের হেফাজতে নিয়ে এনআইএ আধিকারিকরা নিবিড় জিজ্ঞাসাবাদ করছেন। এই জোড়া গ্রেপ্তারের ফলে আমতা বিস্ফোরণ মামলায় এনআইএ-র হাতে মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়।

২০২২ সালে আমতায় বেআইনিভাবে বোমা তৈরির সময় এই বিস্ফোরণের ঘটনায় একজন প্রাণ হারান এবং অন্তত তিনজন গুরুতর আহত হন। প্রথমে রাজ্য পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্তভার গ্রহণ করে। সংস্থাটি নতুন করে এফআইআর দায়ের করার পাশাপাশি ইতিমধ্যে আদালতে চার্জশিটও জমা দিয়েছে। ভাঙড় ও মুর্শিদাবাদসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটা অনুরূপ বিস্ফোরণের পাশাপাশি আমতার এই ঘটনার তদন্তও বর্তমানে এনআইএ-র অধীনে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *