গ্যাসে ভরতুকি পেতে দ্রুত সারুন eKYC, বিভ্রান্তি দূর করল কেন্দ্র!

রান্নার গ্যাসের ভরতুকি অব্যাহত রাখার লক্ষ্যে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক গ্রাহকদের জন্য বাধ্যতামূলক ই-কেওয়াইসি (eKYC) সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে গ্যাস সরবরাহে তৈরি হওয়া সংকটের মধ্যেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।

पेट্রোলিয়াম মন্ত্রকের স্পষ্ট বার্তা অনুযায়ী, ই-কেওয়াইসি না করলে গ্যাস পরিষেবা বন্ধ হবে না, তবে গ্রাহকরা ভরতুকি পাওয়া থেকে বঞ্চিত হবেন। বর্তমানে কলকাতায় সাধারণ গ্রাহকরা ১৯ টাকা ৫৭ পয়সা এবং উজ্জ্বলা যোজনার আওতাভুক্তরা ৩০০ টাকা হারে ভরতুকি পান। উল্লেখ্য, দেশের প্রায় ৯৩ থেকে ৯৫ শতাংশ গ্রাহকের ই-কেওয়াইসি প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যাঁদের তথ্য আগে থেকেই আপডেট করা আছে, তাঁদের নতুন করে কিছু করার প্রয়োজন নেই। তবে বাকিদের দ্রুত এই কাজ শেষ করার জন্য তেল সংস্থাগুলি গ্যাস ডিলারদের মাধ্যমে নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *