তারাতলায় ভয়াবহ ছাদ ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে বহু শ্রমিক!

কলকাতার তারাতলায় ব্রেস ব্রিজের কাছে বুধবার দুপুরে একটি নির্মীয়মাণ চা গোডাউনের লোহার ছাদ ভেঙে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রান্সপোর্ট ডিপো রোডে অবস্থিত ওই গোডাউনের তিন তলার ছাদটি কাজ চলাকালীন হঠাৎ নিচে কর্মরত শ্রমিকদের ওপর ভেঙে পড়লে প্রায় ৫০ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার ভয়াবহতা বিবেচনা করে দ্রুত উদ্ধারকার্যে সেনা মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজ শুরু করলেও পরবর্তীতে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে জেসিবি ও গ্যাস কাটারের সাহায্যে উদ্ধারকার্য জোরদার করে। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং বিজেপি নেতা রাকেশ সিং পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ০৩৩-২২১৪৩৫২৬ ও ০৩৩-২২৫৩৫১৮৫ হেল্পলাইন নম্বরগুলি চালু করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *