৩ কেজি সোনা উদ্ধার, স্বামী নিয়ে উধাও তৃণমূল নেত্রী টিনা!

নদিয়ার জেলা পরিষদ সদস্য ও তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে প্রায় তিন কেজি সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা। ঘটনার পর থেকেই অভিযুক্ত নেত্রী ও তাঁর স্বামী পলাতক রয়েছেন। পুলিশের প্রাথমিক অনুমান, গ্রেফতারি এড়াতেই তাঁরা গা ঢাকা দিয়েছেন।

তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, তোলাবাজি ও কালো টাকার মাধ্যমে সব্যসাচী দত্ত এই সোনা সংগ্রহ করেছিলেন। তবে সব্যসাচী দত্ত এই সোনার মালিকানা অস্বীকার করেছেন এবং জব্দ তালিকায় সই করেননি। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল নেত্রী হওয়ার পর থেকেই টিনা ভৌমিকের সম্পত্তির পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অভিযুক্ত দম্পতিকে বুধবার তলব করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *