মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, তামান্না খুনে ২৪ ঘণ্টার মধ্যেই জালে আরও ২!

নদিয়ার চাঞ্চল্যকর তামান্না খাতুন হত্যাকাণ্ডে আরও দুজনকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশের বিশেষ অভিযানে সাবির শেখ এবং জিয়ারুল শেখ নামে ওই দুই অভিযুক্তকে পাকড়াও করা হয়। এই দুজনকে নিয়ে এখন পর্যন্ত তামান্না খুনের ঘটনায় মোট ১৩ জন অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়ল। বুধবার ধৃতদের কড়া নিরাপত্তায় কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে।

উল্লেখ্য, মেয়ের হত্যাকাণ্ডের বিচার চেয়ে মঙ্গলবার নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন। মুখ্যমন্ত্রী দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এই গ্রেফতারি কার্যকর করল প্রশাসন। তবে এই খুনের ঘটনার সঙ্গে জড়িত আরও ১১ জন অভিযুক্ত এখনও পলাতক রয়েছে। তাদের দ্রুত গ্রেফতার করতে পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *