শর্তভঙ্গের গুরুতর অভিযোগ, হাতছাড়া হতে পারে লিজের জমি!

লিজপ্রাপ্ত জমির শর্ত ভঙ্গের অভিযোগে সংবাদমাধ্যম ‘বর্তমান ম্যাগাজিনস প্রাইভেট লিমিটেড’-কে শোকজ নোটিস দিয়েছে রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর। ১৯৯১ ও ২০০৫ সালে প্রিন্টিং প্রেস স্থাপনের শর্তে সল্টলেকের সেক্টর-২-এর ডিকে-০৩ প্লটে সংস্থাটিকে জমি লিজ দেওয়া হলেও, বর্তমানে সেখানে অনুমোদনের বাইরে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জায়গা ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। আগামী তিন দিনের মধ্যে এই নোটিসের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে লিজ বাতিল করে জমি সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তদন্তে উঠে এসেছে, লিজ নেওয়া ভবনের বেশিরভাগ অংশই ডায়াগনস্টিক সেন্টার, হেলথ ক্লিনিক এবং বিভিন্ন বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছে। এছাড়া, সরকারি জমির লিজহোল্ড স্বত্ব বন্ধক রেখে ২০১৮ ও ২০২৫ সালে পর্যায়ক্রমে ১৭ কোটি ও ৩০ কোটি টাকার ঋণ গ্রহণ করলেও সেই অর্থের ব্যবহার নিয়ে অস্পষ্টতা রয়েছে বলে জানিয়েছে নগরোন্নয়ন দফতর। লিজ চুক্তির শর্ত লঙ্ঘনের দায়ে করা এই কঠোর প্রশাসনিক পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট সংস্থাটি বড় ধরনের আইনি ও আর্থিক সঙ্কটের মুখে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *