LPG সিলিন্ডার ফেরত দিলেই অ্যাকাউন্টে ঢুকবে ২০০০ টাকা! জানুন সহজ পদ্ধতি
গ্যাস কানেকশন ছেড়ে দেওয়ার বা সিলিন্ডার সারেন্ডার করার সময় গ্রাহকরা তাদের জমা দেওয়া সিকিউরিটি ডিপোজিটের পুরো টাকা ফেরত পেতে পারেন। শহর পরিবর্তনসহ বিভিন্ন কারণে যারা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে চান, তারা তাদের সিলিন্ডারের ধরন অনুযায়ী এই রিফান্ড দাবি করতে পারেন। নিয়ম অনুযায়ী, ৫ কেজির সিলিন্ডারের জন্য ৫০০ টাকা, ১৪.২ কেজির ডোমেস্টিক সিলিন্ডারের জন্য ২২০০ টাকা (উত্তর-পূর্ব ভারতে ২০০০ টাকা) এবং রেগুলেটর ফেরত দিলে ১৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ফেরত পাওয়া যায়।
টাকা ফেরত পাওয়ার জন্য গ্রাহককে নিজ গ্যাস ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করে সিলিন্ডার ও রেগুলেটর জমা দিতে হবে। এ সময় সাবস্ক্রিপশন ভাউচার, ডোমেস্টিক গ্যাস কনজিউমার কার্ড (DGCC) এবং নিজের ব্যাঙ্কের পাসবুক বা ক্যান্সেল চেকের কপি জমা দিতে হবে। এজেন্সি প্রয়োজনীয় নথিপত্র ও যন্ত্রপাতি যাচাই করে একটি ‘টার্মিনেশন ভাউচার’ (TV) ইস্যু করবে। এই ভাউচার পাওয়ার কয়েকদিনের মধ্যেই গ্রাহকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে সিকিউরিটি ডিপোজিটের টাকা সরাসরি জমা হয়ে যাবে।