রাম মন্দিরে বিপুল অর্থ তছরুপের চাঞ্চল্যকর তথ্য, সামনে তিরুপতি মডেলের প্রস্তাব!

অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া বিপুল পরিমাণ অনুদান আত্মসাতের অভিযোগের তদন্তে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে বিশেষ তদন্তকারী দল (সিট)। মঙ্গলবার লখনউয়ে উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের কাছে এই রিপোর্ট জমা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে গঠিত তিন সদস্যের এই দল তদন্তের সাপেক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ হাতে পেয়েছে বলে জানা গেছে। রাজ্য সরকার এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও তদন্ত প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

সিটের তদন্তে অনুদান তছরুপের অকাট্য প্রমাণ পাওয়ার পাশাপাশি বর্তমান হিসাবরক্ষণ পদ্ধতির দুর্বলতা ও ত্রুটি উঠে এসেছে। এই পরিস্থিতিতে দানপাত্র পরিচালনার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীকে সরিয়ে দেওয়ার এবং আটক দুই কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করার সুপারিশ করা হয়েছে। আর্থিক স্বচ্ছতা ফেরাতে এবং দুর্নীতি রোধে সিট রাম মন্দিরের ব্যবস্থাপনায় তিরুপতি মন্দিরের মডেল অনুসরণ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একজন আইএএস অফিসারকে চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে নিয়োগের জোরালো সুপারিশ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *