সতর্কতা! মান পরীক্ষায় ডাহা ফেল প্যারাসিটামলসহ ১৫৭টি জীবনদায়ী ওষুধ

সেন্ট্রাল ড্রাগস অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (CDSCO)-এর সাম্প্রতিক এক রিপোর্টে দেশের স্বাস্থ্যখাতে বড় ধরনের উদ্বেগের তথ্য উঠে এসেছে। চলতি বছরের মে মাসে সংগৃহীত বিভিন্ন ওষুধের নমুনা পরীক্ষা করে মোট ১৫৭টি ওষুধ গুণগত মান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। প্যান-ইন্ডিয়া ভিত্তিতে সংগৃহীত এই নমুনাগুলোর পরীক্ষায় দেখা গেছে, প্যারাসিটামল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং গ্যাসের ওষুধের মতো অতি প্রয়োজনীয় ওষুধগুলোতে নির্ধারিত মানের চেয়ে কম মাত্রায় ‘ড্রাগ সল্ট’ রয়েছে অথবা সেগুলোর রাসায়নিক সংমিশ্রণ বা ফর্মুলেশন ভুল ছিল।

মান পরীক্ষায় ব্যর্থ হওয়া তালিকায় সাধারণের ব্যবহৃত পরিচিত অনেক ওষুধ ও চিকিৎসা সামগ্রী রয়েছে। এর মধ্যে জ্বর ও ব্যথানাশক প্যারাসিটামল, ডাইক্লোফেনাক, কাশির সিরাপ ডেক্সট্রোমেথরফান, গ্যাস্ট্রিকের ওষুধ প্যান্টোপ্রাজল ও ওমেপ্রাজল, ডায়াবেটিসের মেটফর্মিন, প্রেশার ও হৃদরোগের ওষুধ টেলমিসার্টান এবং কোলেস্টেরল কমানোর ওষুধ রোসুভাস্টাটিন অন্যতম। এছাড়া সিপলা ও সান ফার্মার মতো প্রতিষ্ঠানের তৈরি ওআরএস, সার্জিক্যাল স্পিরিট, ব্যান্ডেজ এবং হ্যান্ড স্যানিটাইজারের মতো নিত্যপ্রয়োজনীয় মেডিক্যাল সামগ্রীও গুণগত মান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *