নেতাদের বাঁচাতে নয়া কৌশল! এবার খাস কালীঘাটে রোজ জনতার দরবার মমতা
June 24, 2026
তৃণমূল স্তরের নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও সংগঠনের ভিত মজবুত করতে অভিনব কৌশল গ্রহণ করল তৃণমূল কংগ্রেস। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিচুতলার কর্মীদের বিরোধীদের আক্রমণের হাত থেকে রক্ষা করতে দল এখন ‘ধীরে চলো’ নীতি অনুসরণ করছে। এর অংশ হিসেবে শীর্ষ নেতৃত্ব ছাড়া অন্য কোনো স্তরের শাখা সংগঠন বা কমিটিতে পদাধিকারী মনোনয়নের ক্ষেত্রে আর কোনো তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির।
একইসঙ্গে জনসংযোগ নিবিড় করতে এবং তৃণমূল স্তরের কর্মীদের মনোবল বাড়াতে সরাসরি আসরে নামছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে প্রতিদিন কালীঘাটে নিজের বাসভবনে তিনি ‘জনতার দরবার’ বসাবেন। এই উদ্যোগের ফলে দলের সাধারণ কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছাতে এবং নিজেদের অভাব-অভিযোগ তুলে ধরার সুযোগ পাবেন।