অপারেশন সিঁদুরে রাফাল ধ্বংসের জল্পনা ওড়াল ভারত, ফের প্রকাশ্যে পাকিস্তানের মিথ্যাচার!

ভারতীয় রাফাল ধ্বংসের পাক দাবি নস্যাৎ করল বায়ুসেনার নথিপত্র

‘অপারেশন সিঁদুর’ চলাকালীন ভারতের একাধিক রাফাল যুদ্ধবিমান ধ্বংস হওয়ার যে দাবি পাকিস্তান দীর্ঘদিন ধরে করে আসছিল, ভারতীয় বায়ুসেনার সাম্প্রতিক এক নথিতে তা ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। ফ্রান্স থেকে কেনা ৩৬টি রাফাল বিমানের জন্য বায়ুসেনা সদর দপ্তর সম্প্রতি যে পাঁচ মাস মেয়াদী ‘ব্রিজ সাপোর্ট প্যাকেজ’ বা রক্ষণাবেক্ষণের দরপত্র প্রকাশ করেছে, তা থেকেই স্পষ্ট যে ভারতের সবকটি রাফাল বিমানই বর্তমানে সচল রয়েছে। এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যমে ফরাসি সেনা কমান্ডারের নাম ব্যবহার করে ভারতের বিরুদ্ধে এই বিভ্রান্তিকর প্রচার চালানো হয়েছিল, যাতে চীনের মদত ছিল বলে অভিযোগ।

উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে, যেখানে পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি ধ্বংস হয়। ৮৮ ঘণ্টার ওই অভিযানে ভারতের শক্তিশালী প্রত্যাঘাতে পাকিস্তানের ১১টি বায়ুসেনা ঘাঁটি ধ্বংস হওয়ার পাশাপাশি ১০০ জনের বেশি জঙ্গি ও প্রায় ৩৫-৪০ জন পাক সেনা নিহত হয়। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে শেষপর্যন্ত ইসলামাবাদের অনুরোধে ভারত সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছিল। বর্তমানে রাফাল সংক্রান্ত নতুন এই সরকারি নথিপত্র পাকিস্তানের সামরিক ও কূটনৈতিক বিশ্বাসযোগ্যতাকে বড়সড় ধাক্কা দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *