শ্যামাপ্রসাদকে চক্রান্ত করেই সরানো হয়েছিল! বেনজির তোপ মুখ্যমন্ত্রীর

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বলিদান দিবস’ উপলক্ষে মঙ্গলবার কলকাতার হাজরা মোড়ে বিজেপির যুব মোর্চার আয়োজিত রক্তদান শিবিরে যোগ দিয়ে রাজ্যের প্রাক্তন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদের ‘রহস্যমৃত্যু’ নিয়ে সরব হয়ে তিনি দাবি করেন, এক দেশ ও এক নিশান প্রতিষ্ঠার লড়াইয়ে চক্রান্ত করেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। একইসঙ্গে তিনি ঘোষণা করেন, এখন থেকে রাজ্যে শ্যামাপ্রসাদের আদর্শেই সরকার চলবে এবং চলতি বছর থেকেই কলকাতা পুরসভা ও রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর যৌথভাবে এই দিনটি পালন করছে।

প্রাক্তন তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে রাজ্যে চলা ‘জামাতি সরকার’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও স্বামী প্রণবানন্দের অবদানকে মুছে ফেলার চেষ্টা করেছে। এই প্রসঙ্গে তিনি আরও জানান, শ্যামাপ্রসাদের স্মৃতি রক্ষার্থে হুগলির বলাগড়ের জিরাটে তাঁর পৈতৃক ভিটেয় ১২৫ ফুট উঁচু মূর্তি স্থাপন করা হবে। পাশাপাশি, ওই ভিটের সংস্কার ও এলাকার সৌন্দর্যায়নের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে বর্তমান সরকার। আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে এই প্রকল্পের ভূমি পুজো এবং আনুষ্ঠানিক কাজ শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *