চীন, আমেরিকা ও ইউরোপকে বড় ধাক্কা! দেশীয় শিল্প বাঁচাতে ৫ বছরের শাস্তিশুল্ক ভারতের

দেশীয় শিল্প ও উৎপাদকদের সুরক্ষা নিশ্চিত করতে চিন, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত নির্দিষ্ট কিছু রাসায়নিক দ্রব্যের ওপর পাঁচ বছরের জন্য অ্যান্টি-ডাম্পিং ডিউটি বা শাস্তিশুল্ক আরোপ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এই সিদ্ধান্ত কার্যকর করেছে ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেড রেমেডিজ (DGTR)-এর সুপারিশের ভিত্তিতে। মূলত বিদেশের বাজার থেকে সস্তায় আসা পণ্যের প্রতিযোগিতার হাত থেকে দেশীয় উৎপাদকদের রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই নতুন নিয়মের আওতায় মূলত রবার শিল্পে ব্যবহৃত ‘সালফেনামাইড অ্যাক্সিলারেটরস’ এবং প্লাস্টিক ও প্যাকেজিং শিল্পে বহুল ব্যবহৃত ‘পিইটি রেজিন’ অন্তর্ভুক্ত রয়েছে। সরকারি এই সিদ্ধান্তের ফলে দেশের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *