আপনার রেশন কার্ডেই কি ৫ লাখের ফ্রি চিকিৎসা? জেনে নিন কারা পাবেন এই কার্ড!

রাজ্যে চালু হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় উপভোক্তারা সরকারি ও বেসরকারি হাসপাতালে পরিবার পিছু বছরে সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। এই সুবিধার মধ্যে বিনামূল্যে অস্ত্রোপচার, ওষুধ এবং হাসপাতালে ভর্তিকালীন আনুষঙ্গিক খরচের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

এই প্রকল্পের সুবিধার জন্য দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবার, অর্থাৎ যাদের অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY), বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) এবং অগ্রাধিকার প্রাপ্ত (PHH) ডিজিটাল রেশন কার্ড রয়েছে, তারা আবেদনের যোগ্য। এছাড়া ৭০ বছর বা তার বেশি বয়সি প্রবীণ নাগরিকরাও এই কার্ডের সুবিধা পাবেন। তবে দারিদ্রসীমার ওপরে থাকা ব্যক্তি বা আগে থেকে বেসরকারি স্বাস্থ্যবিমা রয়েছে এমন কেউ এই প্রকল্পের আওতাভুক্ত হবেন না।

আগ্রহী ব্যক্তিরা ঘরে বসেই আয়ুষ্মান ভারতের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটের ‘বেনিফিশিয়ারি’ অপশনে গিয়ে মোবাইল নম্বর ও ওটিপি (OTP) দিয়ে লগ-ইন করতে হবে। এরপর রাজ্য ও জেলা নির্বাচন করে রেশন কার্ড বা আধার নম্বর দিয়ে নাম যাচাই করে প্রয়োজনীয় তথ্য ও ছবি আপলোড করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। তথ্য যাচাইয়ের পরেই উপভোক্তাদের আয়ুষ্মান কার্ড প্রদান করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *