মালদাবাসীর জন্য ডবল ধামাকা! আসছে বিমানবন্দর ও মহিলা কলেজ, ভাঙন রুখতেও বড় বার্তা খগেনের

মালদা বিমানবন্দরকে পুনরায় সচল ও আধুনিক করার লক্ষে রাজ্য বাজেটে ১০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। সোমবার বিধানসভার বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত এই মেগা প্রকল্পসহ বালুরঘাট ও পুরুলিয়া বিমানবন্দর সংস্কারের কথা জানান। এছাড়া মালদার শিক্ষাক্ষেত্রে বড় উদ্যোগ হিসেবে কালিয়াচকে একটি নতুন সরকারি মহিলা কলেজ স্থাপনের ঘোষণা এসেছে, যা এই এলাকার ছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসারিত করবে।

তবে এই বাজেটে গঙ্গার ভাঙন রোধে বড় কোনো নতুন প্রকল্প বা অর্থ বরাদ্দ না থাকায় মানিকচক, ভূতনি ও বৈষ্ণবনগরের বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনসাধারণের এই অসন্তোষের পরিপ্রেক্ষিতে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ইতিমধ্যেই ভূতনিতে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছে এবং আগামী দিনে তা যথাযথভাবে সম্পন্ন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *