ঋণ মাথায় নিয়েও ডিএ! শুভেন্দুর সিদ্ধান্তে খুশির হাওয়া কর্মীদের মনে

রাজ্যে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি: নতুন বাজেটে এক লাফে ২০ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা

সোমবার বিধানসভায় পেশ করা ২০২৬ সালের রাজ্য বাজেটে সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ২০ শতাংশ বাড়ানোর ঐতিহাসিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বর্তমানের ১৮ শতাংশের সঙ্গে অতিরিক্ত এই ২০ শতাংশ ডিএ যুক্ত হওয়ায় রাজ্যে মোট ডিএ-র হার দাঁড়িয়েছে ৩৮ শতাংশ। মহার্ঘ ভাতার পাশাপাশি বাজেটে সরকারি দপ্তরে নতুন শূন্যপদে নিয়োগের বিষয়টিও নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ ও নতুন নিয়োগের দাবিতে আন্দোলনরত ‘সংগ্রামী যৌথ মঞ্চ’-এর দাবি বাজেটে প্রতিফলিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংগঠনের নেতৃত্ব।

এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধিকে দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতি হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। তবে এই ঘোষণার পরেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক পুরোপুরি মিটল না। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র হার ৫৮ শতাংশ হওয়ায়, এই বৃদ্ধির পরেও কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার মধ্যে ২০ শতাংশ ব্যবধান থেকে যাচ্ছে। বাজেট পেশের পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই উদ্যোগের প্রশংসা করে জানান, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার ইতিবাচক দিশা দেখিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *