ভাঙচুর ও পুলিশে হামলায় রাশ, রাজ্য সরকারের বড় পদক্ষেপ!

রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর করতে এবং কর্তব্যরত পুলিশ ও সরকারি কর্মীদের ওপর হামলা রোধে দুটি নতুন বিল আনতে চলেছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিল দুটির খসড়া অনুমোদনের জন্য পেশ করতে পারে স্বরাষ্ট্র দফতর। চলতি বাজেট অধিবেশনেই বিল দুটি বিধানসভায় পেশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রস্তাবিত বিল দুটির মধ্যে একটি হলো ‘পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা আইন, ১৯৭২’-এর সংশোধন, যার মাধ্যমে দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো অপরাধ দমনে পুলিশ ও প্রশাসনকে আরও ক্ষমতা দেওয়া হবে। অন্যটি হলো ‘পাবলিক সেফটি কন্ট্রোল অ্যান্ড অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটি বিল’, যা সমাজবিরোধী কার্যকলাপ নির্মূল ও জননিরাপত্তা জোরদার করতে আনা হচ্ছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের আইনের আদলে তৈরি এই বিলে সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুরের ক্ষেত্রে কঠোর সাজার পাশাপাশি দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে আর্থিক ক্ষতিপূরণ আদায়ের বিধান রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *